1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় কেশবপুরে প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক যুব ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় নাশকতা জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ কেসিসি’র সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু খুলনা কারাগারে

নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত
maddhomik-১৭৮৭২
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) অনুমোদন পাওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের তিন মাসের বকেয়া বিল আগামী ৮ নভেম্বর থেকে জমা নেওয়া শুরু হবে। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের বকেয়া বিলের হার্ডকপি অধিদপ্তরের ক্যাশ শাখায় জমার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরে কর্মরত সব কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন-সিটু) হিসেবে কর্মরত যেসব কর্মকর্তার জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে ফিক্সেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে, তাদের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।

আগামী ৮ নভেম্বর থেকে অধিদপ্তরের প্রথম ব্লকের ৩০৬ নম্বর কক্ষে অবস্থিত ক্যাশ শাখায় এসব বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থ এবং ক্রয় শাখা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর