1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

বিএনপি-জামায়াত চক্রের সঙ্গে কোনো মিটমাট নয়: ইনু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৪ বার পঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, মৌলিক বিষয়ে কোনো মিটমাট হয় না। মৌলিক বিষয়ে কোনো আপস করতে নাই। সাম্প্রদায়িক-জঙ্গীবাদী, বিএনপি-জামায়াত চক্রের সঙ্গে কোনো মিটমাট না। বাংলাদেশকে সামনের দিকে এগুতে হবে, হাজার বছর টিকে থাকতে হবে। তার জন্য ওদের ধ্বংস করার প্রতিজ্ঞা করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় আনিত প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণ করার সময় দুঃখের সঙ্গে বলতে হয়, ৫০ বছর পরেও ৭১’র পরাজিতরা এবং তাদের দোসর বিএনপি-চক্র মিমাংসিত বিষয়গুলোকে অমিমাংসিত করার চক্রান্তে লিপ্ত। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। ওদের ধ্বংসই করতে হবে। তা না হলে বাংলাদেশকে আরেকটা … দিতে পারবো না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনা শাণিত ছিলো। আমাদের চেতনার ওপরে অনেক ধুলোবালি পড়েছে। রাষ্ট্র-সমাজে অনেক জঞ্জাল জমেছে। আরেক ধাপ এগুতে হলে সব পরিস্কারই করতে হবে।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার তাৎপর্য তুলে ধরে সংসদ সদস্য বলেন, যুদ্ধের পূর্ণতা, বিজয়ের পূর্ণতা দেয় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে ১০ জানুয়ারি। তাই বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতোই ১০ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর