1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

বিভিন্ন অবকাঠামো নির্মাণে কেসিসির ৪৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পঠিত

খুলনা প্রতিনিধি:
খুলনায় খাল খনন ও ড্রেন নির্মাণ, দৌলতপুরে শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে অনুমোদন পেয়েছে ৪৯১ কোটি ২৮ লক্ষ ৬১ হাজার টাকা প্রকল্পটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্বে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের পুরো নাম খুলনা সিটি কর্পোরেশনের ‘‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (ফেজ-২)। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় উপস্থিত ছিলেন। সভায় কিশোরগঞ্জ জেলার মিঠামইনে উড়াল সড়কসহ মোট ১১ প্রকল্প অনুমোদন পেয়েছে।

কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার জানান, মোট ৪৯১ কোটি টাকার প্রকল্প ব্যয়ের ৩৬% শতাংশ (১৭৮ কোটি ৪৬ হাজার টাকা) সরকার, ৬৩% শতাংশ (৩১২ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার টাকা) জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) এবং ১ কোটি টাকা কেসিসি’র নিজস্ব তহবিল হতে ব্যয় করা হবে। জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায়  নগরীর সোনাডাঙ্গা বাইপাস রোড ও ড্রেন উন্নয়ন, নবীনগর সাব-ক্যাচমেট ড্রেন উন্নয়ন, নিরালা খাল, বাস্তুহারা খাল ও দেয়ানা চৌধুরী খাল উন্নয়ন এবং বাস্তুহারা খালের সাথে সংযুক্ত ড্রেনসমূহের উন্নয়ন, রূপসা রিভার ফ্রন্ট পার্ক নির্মাণ, মহানগরীর ২৩টি পুকুর উন্নয়ন, দৌলতপুর ও মহেশ্বরপাশায় শহর রক্ষা বাঁধ নির্মাণ, মহেশ্বরপাশা শ্মশানঘাট উন্নয়ন,
আলুতলা আউটলেট উন্নয়ন, লবনচরায় পাম্পিং স্টেশন ও আউটলেট গেট নির্মাণসহ প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হবে।

প্রকল্পটির অনুমোদনের পর সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিামাঞ্চলের উন্নয়নে  প্রধানমন্ত্রী সর্বদা আন্তরিক। ইতোপূর্বেও তিনি খুলনা মহানগরীর উন্নয়নে ৩’টি প্রকল্পের অনুকূলে প্রায় ১ হাজার ৯শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ মহানুভবতা খুলনাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর