1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

বিএনপি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়: পরশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৮ বার পঠিত

খুলনা প্রতিনিধি:


বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা তাদের পছন্দ। এই প্রজন্ম আপনাদেরকে বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। তারা ইস্যুভিত্তিক রাজনীতি করে না। বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সাথে। কিন্তু দেশের জনগণ আমাদের সাথে রয়েছে। প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সাথে হবে। শুধু তর্ক করলে হবেনা। নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে দেশের জনগণ কার সাথে। আ’লীগ চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমাদের ক্ষমতার লিপ্সা নেই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসমূহকে ভোটারদের কাছে পৌছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পূনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি।

প্রধান বক্তা হিসেবে রয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান।

সম্মেলনে সভাপতিত্ব করছেন, খুলনা জেলা যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।

অনুষ্ঠান পরিচালনা করছেন, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর