1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

বন বিভাগের অভিযানে হরিণের মাংস চামড়া ও বন্দুকের গুলিসহ শিকরী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৭২ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ 

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীল কোমল বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯ রাউন্ড বন্দুকের তাজা গুলি ২০ কেজি হরিণের মাংস, চামড়া সহ হিরো আকন (২৫) নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে।

এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা লোকজন অস্ত্র নিয়ে গহিন বনে পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। আটক হিরো আকন বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামের আঃ মালেক আকনের পুত্র।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানায়, গত ২৫ জানুয়ারী সন্ধা ৬ টার দিকে নীল কোমল টহল ফাঁড়ির পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও এ সকল বন্দুকের তাজা গুলি সহ তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তি পেশাদার হরিণ শিকারী বলে নিশ্চত হওয়া গেছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আটক হিরো আকনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর