1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি:


খুলনায় নির্মাণাধীন ভবনের ৪র্থ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরণীতে এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক মহিত হোসেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের বাসিন্দা তোরাব আলীর ছেলে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মহিত চিকিৎসক গাজী মিজানুর রহমানের মজিদ স্মরণীর নির্মাণাধীন ১০তলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিল। অসাবধানতাবশত তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিক সাথে থাকা অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সোয়া ১১ টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও হাসপাতাল সূত্র জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর