1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

কয়রায় মৎস ঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় সুন্দরবুনিয়া খালে মৎস্য ঘের জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে বর্তমান ঘের মালিক আবুল হাসনাতের পক্ষে তার পিতা ফজলুল হক গাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে ফজলুল হক বলেন, উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবুনিয়া খালটি ২০১৫ সালে থেকে ১০ বছরের জন্য জমির মালিকদের নিকট থেকে খুলনা-৬ আসনের সাবেক সংসদ শেখ মোঃ নুরুল হক লীজ নেন। সেঅনুযায়ী উভয় পক্ষ একটি চুক্তিপত্র করেন। চুক্তিপত্রের আওতায় কয়েকজনের হাত ঘুরে ২০২১ সাল থেকে আমার ছেলে আবুল হাসনাত ও তার বন্ধু মাসুদ রানা শান্তিপূর্ণভাবে ওই খালে মাছ চাষ করে আসছে। পথিমধ্যে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা দেবাশিষ মন্ডল, প্রশান্ত কুমার, কর্ণধর মন্ডল, আবুল সানা, রেজাউল গাজী, গোপাল মন্ডল, কিরণ মন্ডল, রণজিৎ মন্ডলরা মিলে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি সহ দখলচ্যুত করার হুমকি দিয়ে আসছে।

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত খালে শান্তিপূর্ণভাবে মাছ চাষ অব্যাহত রাখতে পারি তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর