1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

ডুমুরিয়ায় স্কুল ছাত্র নিরব হত্যাকান্ডে একই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ৫

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১ বার পঠিত

আক্তারুজ্জামান লিটন::


খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র নিরব মন্ডল (১৩) এর লাশ উদ্ধারের ঘটনায় সন্দিগ্ধ একই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫ জন ছাত্রকে আটক করা হয়েছে। নিহত নিরব গুটুদিয়ার শেখর মন্ডলের ছেলে এবং একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

ঘটনায় আটককৃতরা হলো, একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও গুটুদিয়ার মৃত শহীদুল সৈয়দের ছেলে সোহেল মোল্লা (১৫), জিলের ডাঙ্গার পংকজ মন্ডলের ছেলে পিতু মন্ডল (১৪), গুটুদিয়ার প্রকাশ রায়ের ছেলে ও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হিরক রায় (১৫), তেলিখালীর অনিমেষ রায়ের ছেলে পিয়াল রায়(১৫) ও গুটুদিয়ার ক্ষিতিশ মন্ডলের ছেলে দ্বীপ মন্ডল (১৩)।

ঘটনায় ডুমুরিয়ার থানা পুলিশে ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী জানাযায়, আটককৃতরা মোটা অংকের মুক্তিপণের আশায় প্রায় একমাস আগে থেকে নিহত নিরবকে অপহরণের পরিকল্পনা করে। এরপর সর্বশেষ তারা তাকে বিদ্যালয়েরই পরিত্যক্ত ভবনে নিয়ে গলায় রশি পেচিয়ে হত্যার পর পুরনো কাপড়-চোপড় দিয়ে ঢেকে রেখে নিরবের পিতা শেখর মন্ডলকে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর দেড় টা থেকে ৩ টার মধ্যে তাকে হত্যা করা হতে পারে। ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর