1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি ও মানুষের সংগ্রাম দেখতে আজ খুলনায় আসছেন বেলজিয়ামের রানী

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পঠিত

দীপ্ত নিউজ,নিজস্ব প্রতিনিধি:

বেলজিয়ামের রানী মাথিল্ডে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি ও মানুষের সংগ্রাম দেখতে আজ  বুধবার (৮ ফেব্রুয়ারি) খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন এবং কালাবগীর ঝুলন্তপাড়ায় যাচ্ছেন। এসময় ঝুলন্তপাড়া ঘুরে দেখবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএনডিপির পানি শোধনাগার পরিদর্শন করবেন রানী । এ ছাড়া একই ইউনিয়নের কালবগী এলাকার ঝুলন্তপাড়ায় বন্যা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পের উপকারভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একজন সহায়ক অনুপ্রেরণাদায়ক পদমর্যাদার ভুমিকায় দায়িত্বপালনকারী হিসেবে, বেলজিয়ামের রানী এখন ৩ দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। বেলজিয়ামের রানীর এই সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাকোপ উপজেলা প্রশাসন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস জানান, বেলা ১১টায় হেলিক্পটারে করে রানী দাকোপে আসবেন। প্রথমে সুতারখালী ইউপি কমপ্লেক্সে পরে নৌপথে সুতারখালী যাবেন। তার সঙ্গে জাতিসংঘের আরও ১৭ কর্মকর্তা থাকবেন। রাণীর সফরকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একটি হেলিপ্যাড এবং স্পিড বোট প্রস্তুত রাখা হয়েছে।

রানীর সফরের আগে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি বিশেষ দল ইতিমধ্যে পানি শোধনাগার ও বন্যা প্রকল্প এলাকা পরিদর্শন করেছে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর