1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

তালার রায়পুরে সরকারি রাস্তা দখল ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের মারপিট!

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তালা (সাতক্ষীরা)::

সাতক্ষীরার তালায় দীর্ঘ দিনের যাতায়াতের সরকারি রাস্তা দখল করে ঘেরা-বেড়া দিয়ে কলাগাছ রোপন। অত:পর প্রায় বছর দু’য়েক পর রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা বেড়াসহ কয়েকটি কলাগাছ কেটে রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছে। আর এঘটনায় দখলদার ও প্রতিবেশীদেরকে দোষারোপ করে বাড়ির মহিলাদের এলাপাতাড়ি মারপিট করেছে। এসময় পিটিয়ে তাদের সুসমা বাঁছাড়(৫৫) নামে এক মহিলার হাতের শাখা ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে।
এদিকে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে দখলদারদের একজন মৃত মাখনলালের ছেলে ও উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায় বাদি হয়ে তালা থানায় উল্টো একটি সাধারণ ডায়েরী করেছেন।

ঘটনার শিকার রায়পুরের রবীন্দ্র নাথ বাঁছাড়ের ছেলে তারাপদ বাঁছাড় (৩০) জানান, তাদের বাড়ির সামনে দিয়ে ইটের সোলিং রাস্তা থেকে মাঠের কানা পুকুরে যাতায়াতের দীর্ঘ দিনের একমাত্র সরকারি রাস্তাটি প্রায় বছর দু’য়েক আগে প্রথমত মাখনলালের ছেলে উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায় দখলে নিয়ে ঘেরা-বেড়া দিয়ে পুরো রাস্তাটি ব্লক করে দেন। এরপর পর্যায়ক্রমে যার যার জমির সামনের মালিকরাও অনুরুপ ঘেরা-বেড়া দিযে দখলে নেয়। এরপর তারা ঘেরার মধ্যে দখলীয় রাস্তার উপর কলাগাছ রোপন করে স্থায়ী দখলে রাখার পায়তারা চালায়। এতে করে গ্রামের মানুষদের তাদের মাঠের জমিসহ বিভিন্ন জায়গায় পৌছাতে ব্যাপক দূর্ভোগের শিকার হতে হয়। এক পর্যায়ে গত ৫ ফেব্রুয়ারী রাতের আঁধারে কে বা কারা উক্ত দখলীয় রাস্তার উপর থেকে ঘেরা-বেড়া অপসারণপূর্বক কিছু কলাগাছ কেটে ফের রাস্তাটি উন্মুক্ত করে দেয়।

প্রসঙ্গত, রাস্তাটি দখলে নেওয়ার পর থেকে গ্রামবাসী বিভিন্ন সময় মাঠে পৌছাতে পার্শ্ববর্তী রবীন্দ্র নাথ বাঁছাড়ের উঠানের উপর দিয়ে যাতায়াত করেন। সর্বশেষ ঘটনার পরের দিন ৬ ফেব্রুয়ারী দখলদারদের একজন মৃনাল কান্তি রায় লোকজন নিয়ে ফের রাস্তায় ঘেরা-বেড়া দিতে যায়। এসময় প্রতিবেশী রবীন্দ্র নাথ বাছাড়ের ছেলে তারাপদসহ বিভিন্নজনকে ঘটনায় সন্দেহ করে অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। এসময় বাড়িতে পুরুষদের কেউ নাথাকায় মহিলাদের সাথে কথা কাটা-কাটির একপর্যায়ে তারা স্থানীয় রবীন্দ্র বাঁছাড়ের স্ত্রী চপলা বাঁছাড় (৬০), খগেন বাঁছাড়ের স্ত্রী সুষমা বাঁছাড়সহ কয়েকজনকে এলাপাতাড়ি মারপিট করে। এসময় সুষমার হাতের শাঁখা ভেঙ্গে যায় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় তাদের আতœচিৎকারে জনৈকা লিলিমা নামে একজন এগিয়ে এসে তাদেরকে রক্ষা করেন। এরপর হুমকি-ধামকি দিয়ে তারা সেখান থেকে চলে গেলেও পুনরায় ঘেরা-বেড়া দিয়ে রাস্তাটি দখলে নিয়েছে।

এদিকে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে দখলদার মৃনাল কান্তি রায় উল্টো তাদের বিরুদ্ধে তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেসন যে, রায়পুরের খগেন্দ্র নাথ বাঁছাড়, রবীন্দ্র বাঁছাড়, তারাপদ বাঁছাড়, বিচিত্র বাঁছাড়, গুরুপদ গংদের সাথে তার জমি-জমা সংক্রান্তে গোলযোগ চলে আসছে। যার সূত্র ধরে শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে তার বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিপক্ষরা তাকে গালিগালাজসহ মারপিট করতে উদ্যত হয়। এমনকি তার জমির ঘেরা-বেড়া কেটে তারা ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া ৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩ টার দিকে তার বাড়ি থেকে ১২ বস্তা ধান, একটি খেপলা জাল ও কলাগাছ কর্তন করে।

অন্যদিকে তারাপদ বাঁছাড় দিংরা অভিযোগ করছেন, মূল রাস্তা দখল-পুণ:দখল ও মহিলাদের মারপিটের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে তিনি থানায় মিথ্যা বর্ণনায় সাধারণ ডায়েরী ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে। মূলত মৃনালের নেতৃত্বে রাস্তার ২২ শতক সরকারি জায়গা ঘেরা-বেড়া দিয়ে দখলে নেয়ায় ধারাবাহিক ঘটনাগুলি ঘটছে।

সর্বশেষ ঘটনায় তারা মৃনালের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর