1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পঠিত

দীপ্ত নিউজ,খুলনা ব্যুরো:

খুলনায় স্ত্রীকে হত‌্যারদা‌য়ে স্বামী ওমর ফারুখ‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সা‌থে তা‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। আসা‌মি ওমর ফারুখ নগরীর খানজাহান আলী থানা এলাকার পা‌ড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছে‌লে।

বৃহস্প‌তিবার (০৯ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহামুদা খাতুন উক্ত রায় ঘোষণা ক‌রেন।

আদালত সূত্রে জানাযায়, হত‌্যকা‌ন্ডের ৩ বছর পূ‌র্বে আসা‌মি ওমর ফারুখ ও নুপু‌রের বি‌য়ে হয়। বি‌য়ের পর তা‌দের এক‌টি পুত্র সন্তানের জন্ম হয়। ঘটনার ৩ মাস পূ‌র্বে তা‌দের স্বামী স্ত্রীর ম‌ধ্যে কলহ হয়।এরপর প্রায়ই আসা‌মি ভিক‌টিম‌কে মারধর করত। বিষয়‌টি জান‌তে‌ পে‌রে নুপু‌রের বাবা জামাই মে‌য়ে‌কে বা‌ড়িতে ডে‌কে নিয়ে যান। এরপর জামাইকে কিছু টাকা দেওয়ার আশ্বাস দেন নিহ‌তের বাবা মোঃ খ‌লিলুর রহমান। প‌রে মে‌য়ে‌কে বু‌ঝি‌য়ে শ্বশুর বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে দেন।

এরপর গত ২০১৮ সা‌লের ১৭ জুলাই ভোর রা‌তে লোকমারফত মেয়ের বাবা খ‌লিল জান‌তে প‌ারে তার মে‌য়ের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বা‌ড়ির পা‌শের বাগা‌নে মে‌য়ের মর‌দেহ প‌ড়ে র‌য়ে‌ছে। সেখা‌নে গি‌য়ে মে‌য়ের হাত ও মুখবাধা লাশ দে‌খে তার স‌ন্দেহ হয়। এ ঘটনায় মে‌য়ের স্বামী ওমর ফারুখ‌কে আসা‌মি ক‌রে তিনি থানায় মামলা দা‌য়ের ক‌রেন। প‌রে  ওই মামলায় পু‌লিশ আসা‌মি ফারুখ‌কে গ্রেপ্তার ক‌রে। এরপর পুু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে স্ত্রীকে কু‌পি‌য়ে হত‌্যাকা‌ন্ডের দায় স্বীকার ক‌রেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই সুমঙ্গল কুমার দাশ ফারুখ‌কে আসা‌মি ক‌রে একই বছ‌রের ১৯ ডিসেম্বর আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। এরপর মামলা চলাকালীন ১৪ জ‌নের ম‌ধ্যে ১০ জন স্বাক্ষ‌্য প্রদান ক‌রেন।

সর্বশেষ আজ বৃহষ্পতিবার বিজ্ঞ আদালত স্ত্রীকে হত‌্যারদা‌য়ে স্বামী ওমর ফারুখ‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন। এ্যাড. কে এম ইকবাল রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর