1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

কয়রায় ১৫০ কেজি হরিণের মাংসসহ দু’নৌকা জব্দ

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনার কয়রা::

সুন্দরবনের খুলনা রেঞ্জের খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফদের বিশেষ অভিযানে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ ২ টি নৌকা উদ্ধার করা হয়। তবে শিকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগের অভিযানের খবর পেয়ে মাংসসহ নৌকা ফেলে শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা থেকে মাংসসহ নৌকা দু’টি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। এসময় খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর