1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

খুবিতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তবরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার পঠিত

ক্যাম্পাস প্রতিনিধি:

আজ পহেলা ফাল্গুন ১৪২৯ ঋতুরাজ বসন্তের শুরু। নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে ঋতুরাজ বসন্তবরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে বসন্তকে স্বাগত জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বরের সামনে দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

কলা ও মানবিক স্কুলের ডিন ও বাংলা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রুবেল আনছারসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে অদম্য বাংলা চত্বরে বসন্তবরণে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মৌমিতা রায়ের সঞ্চালনায় বাংলা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করা হয়। বিকেলে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর