1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

পূর্ব শত্রুতায় খুলনার আজিজ হত্যা, ৬ আসামির যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার খা‌লিশপুরের শেখ আজিজুল ইসলাম হত‌্যার দা‌য়ে ৬ জন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসা‌থে তা‌দের প্রত্যেক‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

আসা‌মিরা হল, শেখ ম‌শিউর ওর‌ফে ম‌শি, মোঃ আসলাম হো‌সেন লিটন, মোঃ সুইট, আশ্রাফুল ওর‌ফে গাজা আশ্রাব, মোঃ স‌হিদ ও মোঃ মিন্টু।

ওই আদাল‌তের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আজিজুল ইসলামকে খালিশপুর নয়াবটিস্থ তৈয়েবের মোড়ে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখ আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, যার নং ৪।

এরপর ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ: রহমান আসামি ৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ আজ মঙ্গলবার ওই হত্যার দায়ে ৬ জন‌ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসা‌থে তা‌দের প্রত্যেক‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর