খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে আশরাফুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধাবার (০১ মার্চ) বেলা পৌনে ৪ টার দিকে উপজেলার আন্তবুনিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত যুবক আশরাফুল ইসলাম (২৮) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় তার ভাই শরিফুল ইসলাম (২৪) গুরুতর আহত হয়েছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম দোহা (বিপিএম) বলেন, ইট বোঝাই ট্রলি নিয়ে আশরাফুল ও শরীফুল নামের দু সহোদর আমাদি থেকে কয়রার অভিমুখে আসছিল। পথিমধ্যে আন্তাবুনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয় ট্রলিটি খাদে পড়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই আশরাফুলকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই শরীফুল গুরুতর আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছে।
আশরাফুল ও শরীফুল দু’ সহোদর নিশ্চিত করলেও তাদের মধ্যে কে ট্রলিটি চালাচ্ছিল তা তিনি নিশ্চিত করতে পারেননি।