1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

সাতক্ষীরায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি, ১জন গুলিবিদ্ধি: আটক ৬

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৬৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এঘটনায় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় আটক ডাকাত দলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) ভোররাতে সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহনে ডাকাতির লক্ষ্যে সংঘবদ্ধ ডাকাত চক্র প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরা-কলারোয়া সড়কের কোয়ার্টার মোড়ে পৌঁছে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি প্রাইভেটকার কে চ্যালেঞ্জ করেন। এসময় প্রাইভেট কার থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৬ জন ডাকাতকে আটক করা হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে।

এছাড়াও আটক ডাকাত দলের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

অভিযানকালে তিনিসহ কলারোয়া থানার ওসি, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজীব মীর আহত হয়েছে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর