1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

খুলনায় ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রচেষ্টায় দাদা ম্যাচ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫০ বার পঠিত

খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধথাকা ফ্যাক্টরির একটি পরিত্যক্ত স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে।সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের পৌনে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

স্থানীয়রা জানায়, ঘটনার পর টুটপাড়া, লবণচরা, দোলখোলা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে ওই সকল এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

এব্যাপারে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদা ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও বয়রা থেকে একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ গ্রহণ করে। এরপর তিন ইউনিটের পৌনে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পুরোপুরি আগুন নির্বাপন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, বন্ধথাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির একটি কক্ষে সালফার সংরক্ষিত ছিল। সেখান থেকেই মূলত অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলেও জানান তিনি।

সর্বশেষ ফ্যাক্টরির কাঁচামাল সংরক্ষণের স্থানে পুরাতন বারুদ থাকায় ওই এলাকাসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর