1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

দোলপূজায় রং খেলতে গিয়ে ডুমুরিয়ায় ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০২ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় দোলপূজার রং ছিটাতে গিয়ে ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অঙ্কুশ ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা লিটন মণ্ডলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামের অংকুশ মণ্ডলসহ কয়েকজন তরুণ ও শিশু-কিশোররা মিলে একটি ইঞ্জিনভ্যানে করে রং ছিটিয়ে বেড়াচ্ছিল। একপর্যায়ে তারা কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার দিকে যাওয়ার পথিমধ্যে অঙ্কুশ নামের ওই শিশুটি ইঞ্জিনভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর