1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

তালায় মাকে ধর্ষণের অভিযোগে ছেলে আটক!

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭২ বার পঠিত
দীপ্ত নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরার তালায় নিজ মাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযুক্ত বিল্লাল হোসেন উপজেলার আটারই গ্রামের মৃত. জসিম উদ্দীন মোড়লের ছেলে।
ভুক্তভোগী ওই মায়ের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে বিল্লাল তার মায়ের ঘরে প্রবেশ করে। এরপর সে জোরপূর্বক নিজ মাকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার (১১ মার্চ)  সন্ধ্যায় ভুক্তভোগী মা বাদী হয়ে তালা থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেইে উপজেলা সদরের আটারই গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, নিজ মায়ের দায়েরকৃত ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে বিল্লাল নামের ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের দায় স্বীকার করেছে। এ ব্যাপারে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর