1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

চুকনগরের গণহত্যা হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে: প্রধান বিচারপতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

১৯৭১সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে খুলনার চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়, এটি একটি পৈচাশিক হত্যাকান্ড। বিশ্বের ইতিহাসে একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড সম্ভবত আর কোথাও ঘটেনি। এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ ) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।

গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, শেখ আবুল কালাম মহিউদ্দীন, গাজী নাজিম উদ্দীন, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন, সম মুস্তাফিজুর রহমান দুলু, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। এরপর অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রহমত উল্লাহ।

এরআগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। সবশেষে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে চুকনগর ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর