1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

ডুমুরিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::

খুলনার ডুমুরিয়া উপজেলার দেড়ুলীয়ায় মারিয়া খাতুন (১৩) নামে  ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায় , উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষক মোবারক আলী ফকিরের ছোট মেয়ে দেড়ুলী-রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন শনিবার ভোর-রাতে বাবা-মায়ের সাথে সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে মারিয়ার মা সুফিয়া বেগম পার্শবর্তী সবজি ক্ষেতে কাজে চলে যান। আনুমানিক ঘন্টা দু’য়েক পর তিনি বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি শুরু করেন। তবে ভেতর থেকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা এগিয়ে আসেন। একপর্যায়ে তারা ঘরের চালের ফাঁকা ভেতরের আড়ায় মারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা মারিয়াকে নীচে নামিয়ে দেখেন সে মারা গেছে।

এ প্রসঙ্গে উপজেলার রঘুনাথপুর পুলিশ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা লাশ উদ্ধার করেছেন।

প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে মারিয়া ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর