1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, ছয়জনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

শামীম পারভেজ, নাটোর::

নাটোরের সিংড়া উপজেলায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন, নাজমুল হক, রাজিবুল ইসলাম, রেজাউনুল ইসলাম, মোহাম্মদ রিপন, মো. শহিদুল ও সাব্বির হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আতাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুল ইসলাম ও খায়রুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলা ও পরে কলমে নিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। প্রায় ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বুধবার দুপুরে এ রায় দেন। এ ছাড়া নাসির হোসেন নামে অপর আসামির এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় খালাস দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর