1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি খালেদ মঞ্জুর রোমেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোমেল সাতক্ষীরার কলারোয়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনকে যাবজ্জীবন ও ৪৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড প্রদান করেন আদালত। এর মধ্যে রোমেলও ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল।

উল্লেখ্য, গত ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফেরার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। এতে আওয়ামী লীগের এক ড’জন নেতা কর্মীরা আহত হন।

সর্বশেষ এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা কর্মীকে চার থেকে ১০ বছরের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির।

এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। যার রায় ঘোষণা করা হয় ১৮ এপ্রিল।

সর্বশেষ ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর