1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

বিএল কলেজ পুকুর থেকে উদ্ধারকৃত মর‌দেহ দৌলতপুর দিবা নৈশ কলেজের ছাত্র তন্ময়ের ‌

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। মো: নাইমুর রহমান তন্ময় নামের ওই যুবক খালিশপুর নয়াবাটি এলাকার জনৈক আমীর হোসেনের ছেলে ও দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল বলেন, সিআইডি’র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তারা ওই যুবকের পরিচয় নিশ্চিত হয়েছেন। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করেন ।

তিনি বলেন, মৃত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন। পারিবারের বরাত দিয়ে তিনি বলেন ওই যুবক নেশাগ্রাস্থ ছিলেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা প্রর্যন্ত তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

এর আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
করে পুলিশ।

দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আবু জাফর ‍জানান, তন্ময় ঈদের আগের দিন দুুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। তিনি নিখোঁজ ছিলেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি, তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ জানাযাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর