1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

বাংলাদেশে ‘পাঠান’র মুক্তি পেছাতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার পঠিত

দীপ্ত নিউজ, বিনোদন ডেস্ক::

দেশে শাহরুখ খান অভিনীত বলিউডের চলচ্চিত্র ‘পাঠান’র মুক্তি পেছাতে রোববার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঈদে মুক্তি প্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক। ইতোমধ্যেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘পাঠান’। কিন্তু এ মুহুর্তে পাঠান সিনেমা দেশে মুক্তি দেওয়া হলে ক্ষতির মুখে পরবে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমা। পরিচালক-প্রযোজক ও সংশ্লিষ্টরা এমনটিই মনে করছেন।

এদিকে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ পেছাতে আহ্বান জানিয়েছেন প্রযোজক-পরিচালক ও শিল্পীরা। তারা এ মুহূর্তে উপমহাদেশীয় সিনেমার আমদানি পিছিয়ে দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর আহ্বান জানিয়েছেন। তাদের এমন আহ্বানে প্রদর্শক সমিতির নেতারাও সায় দিয়েছেন।

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে দেশে ইতোমধ্যে ঈদ উপলক্ষে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ ,‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘আদম’, ‘পাপ’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর