1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

তালায় সীমানাপিলারসহ কপিলমুনির বহুলালোচিত ইসমাইলসহ পাচারকারী চক্রের ৩ জন আটক

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫১৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,(তালা) সাতক্ষীরা::

সাতক্ষীরার তালায় সীমানা পিলার সাদৃশ্য বস্তুসহ সীমানা পিলার চোরাচালান চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের জবেদ আলী কারিগরের বাড়ি থেকে ঐ সীমাণা পিলারসহ তাদেরকে আটক করা হয়। এসময় চক্রের সাথে জড়িত কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আব্দুল আলিম জানান, চক্রটি দীর্ঘদিন এলাকায় সীমানা পিলার নিয়ে প্রতারণার ব্যবসা করে আসছে। সর্বশেষ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তালা উপজেলার জেঠুয়া গ্রামে একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিল এমন খবরে ওই বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলার সাদৃশ্য বস্তু ও চক্রের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির শহরতলী উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আলীর ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর জেলার কোতয়ালী থানা গাইদগাছি গ্রামে আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জবেদ আলী কারিগরসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পিলারটির গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানী-১৮১৮ লেখা ছিল। সীমানা পিলার সাদৃশ্য বস্তুটির উচ্চতা ২৫ ইঞ্চি, যাহার নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম উক্ত পিলারসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপ্ত নিউজ/জাহিদ/স.

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর