1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

ছাত্রী ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জে শিক্ষক কারাগারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

দীপ্ত নিউজ, গোপালগঞ্জ::

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (৯ মে) সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

গতকাল সোমবার (৮ মে) রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানানো হয়, গত রোববার (৭ মে) দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন সোমবার (৮ মে) ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও লোক-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেননি।সংশ্লিষ্ট শিক্ষকের বাড়ী গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.অহিদ আলম লস্কার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরত মহাপরিচালকের সাথে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও জানান, এর আগে  তিনিসহ সিনিয়র শিক্ষকরা তাকে বিভিন্ন সময় নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু ওই শিক্ষক নারীঘটিত কাজ থেকে ফিরে আসেননি। তার নামে এসংক্রান্তে নানা অভিযোগ আমরা পেলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।এসময় তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর