1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

রোববার চার বোর্ডের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

চরম প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রোববার (১৪ মে) সংশ্লিষ্ট চার অঞ্চলের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে। এই চার শিক্ষাবোর্ডের আওতাধীন জেলাসমূহে তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ রোববার বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, মোখার কারণে ৬ শিক্ষাবোর্ডে রোববার ও সোমবার (১৪ ও ১৫ মে) দু’দিনের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রবি ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে অন্যান্য বোর্ডে ওইদিনের পরীক্ষা যথারীতি হবে। এছাড়া স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর