1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২০ বার পঠিত

দীপ্ত নিউজ,নিজস্ব প্রতিবেদক:


নিত্যপণ্যের দাম বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অবস্থান ভালো বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (০২ জুন) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি নিজের মত প্রকাশ ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বের দিকে তাকালে দেখতে পারবেন বৈশ্বিক অবস্থাটা কী, আর আমাদের অবস্থাটা কী। প্রধানমন্ত্রী সাশ্রয়ী হওয়ার কথা বলেছেন। আমরা মানুষের এই অবস্থা দেখে এক কোটি পরিবারকে খাদ্যশস্য সহায়তা দিয়ে আসছি।

তিনি বলেন, বিশ্ব বাজারে যদি দাম বেশি হয়, তাহলে তার প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ে। আমরা লক্ষ্য রাখছি স্থানীয় হোক, আর আমদানি পণ্য হোক, আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যায়। আমরা সমস্যা রাতারাতি শেষ করতে পারছি, তা কিন্তু নয়। কোথাও কোথাও সমস্যা আছে। কিছু মধ্যস্বত্বভোগী সুবিধা নিয়েছে।

মন্ত্রী আরো বলেন, যেসব পণ্যের দাম বেড়েছে, আমরা এক কোটি পরিবারকে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। এতে করে পাঁচ কোটি মানুষ উপকার ভোগ করছেন। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বৈশ্বিক পরিস্থিতির যে অবস্থা, তা বিবেচনা করলে আমাদের অবস্থান ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর