1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত

  • প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (০৫ জুন) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশ আমাদের বন্ধু, একে ধ্বংস না করে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ বিপর্যয় ঘটলে মানুষ তার সভ্যতাকে হারাবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নির্দিষ্টস্থানে ফেলতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাতসহ পঁচনশীল পণ্য ব্যবহার করতে হবে। এই পণ্য ব্যবহারে সকলকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পলিথিন বর্জনে বদ্ধপরিকর। রূপসা নদীসহ ময়ূর নদ দূষণমুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শান্ত শর্মা ও সিভিল সার্জন অফিসের ডাঃ সাদিয়া মনোয়ারা উষা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে, দিবসটি উপলক্ষ্যে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর