1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

খুলনায় ফের আ. লীগের তালুকদার আব্দুল খালেক নগর পিতা নির্বাচিত

  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯২ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনা সিটি করপোরেশনে ফের আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হয়েছেন। ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মো. আব্দুল আউয়াল  পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট ।

এছাড়া জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, এস এম শফিকুর রহমান ১৭ হাজার ২১৮ ভোট এবং এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

সোমবার (১২ জুন) রাত পৌনে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে কেসিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ।

এর আগে,  সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  এবারই প্রথম পুরো সিটিতে ইভিএমে (ইলেট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো ।কোনো ধরনের সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা।

তার আগে  নির্বিঘ্নে ভোটপর্ব  পার করতে নির্বাচন কমিশন সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেন। নগরীকে পাঁচ স্তরের নিরাপত্তা চাদড়ে মুড়ে ফেলা হয়। রবিবার (১১ জুন) সকাল থেকেই নগরীতে আধা-সামরিক বাহিনী -বিজিবি সদস্য, র‌্যাব, পুলিশ, আনসার ও সাদা পোষাকে বিশেষ সদস্যরা দায়িত্ব পালন করেন । ভোটকেন্দ্রগুলোতে ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হয়।  জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এবার নির্বাচনে খুলনা সিটি মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। নগরীর ৩১টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৮৯টি। ভোট কক্ষ ছিল ১ হাজার ৭৩২টি। ভোটকেন্দ্রগুলোয় ২ হাজার ৩০০টি ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হয়। ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা।

নগরীতে বিজিবির ১১ প্লাটুন সদস্য টহল দেয়। ভোট কেন্দ্র ও নগরীর নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃ্খংলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ জন সদস্য। নির্বাচনী মাঠে ছিলেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয় ২ হাজার ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন প্রায় ৩ হাজার। পর্যবেক্ষক ছিলেন বেসরকারি দুটি সংস্থার ২০ জন ও নির্বাচন কমিশনের ১০ জন।

প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের তালুকদার আবদুল খালেক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. শফিকুল ইসলাম মধু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল, জাকের পার্টি মনোনীত গোলাপফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি)।

অন্যদিকে নগরীর সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সকলের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। পাশাপাশি সুন্দরভাবে ফলাফলের মধ্য দিয়ে খুলনাবাসীর বিজয় হবে বলেও জানান এ কর্মকর্তা।

 

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর