1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

দায়িত্ব পেতে ৪ মাস অপক্ষো করতে হবে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১০৮ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

সদ্য শেষ হওয়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পর অভিনন্দনের বন্যায় ভাসছেন পুননির্বাচিত মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলরা। যদিও নির্বাচনে জয়ী হলেও এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন না তারা। স্থানীয় সরকার আইন অনুযায়ী, দায়িত্ব পেতে তাদের অপেক্ষা করতে হবে আরও ৪ মাস।

ততোদিন অর্থাৎ চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত বর্তমান কাউন্সিলররাই স্বপদে বহাল থাকবেন। কাউন্সিলরদের মধ্যে যারা পরাজিত হয়েছেন এবং নির্বাচনে অংশ নেননি এমন ১৮ জন কাউন্সিলরও নিজ পদে থাকবেন ১০ অক্টোবর পর্যন্ত। এরপর অর্থাৎ ১১ অক্টোবর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব বুঝে নেবেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর প্রথম অধ্যায়ের সিটি করপোরেশনের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে’।

কেসিসি সূত্রে জানা যায়, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তালুকদার আবদুল খালেকের নেতৃত্বাধীন কেসিসির বর্তমান পরিষদ দায়িত্বগ্রহণ করে ওই বছরের ২৫ সেপ্টেম্বর। বর্তমান পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর। অর্থাৎ চলতি পরিষদের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১০ অক্টোবর। মেয়াদ শেষের পরই নব নির্বাচিত পরিষদ দায়িত্বগ্রহণ করবেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর