1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি! তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মুসা, সম্পাদক মোস্তফা ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ শোভন কয়রায় জমি জবর দখল চেষ্টার প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক কয়রায় গরিব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের মানবিক উদ্যোগ মিরকাদিমে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কয়রায় প্রাকৃৃতিক সম্পদ ঝিনুক পাচারকালে ট্রাক জব্দ, কারাগারে ২

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে-মো. এনামুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১২৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ– স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক ও স্মার্ট সোসাইটি তৈরিতে আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এই কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১ জুলাই) নোয়াখালীর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টায় মাইজদী শহীদ মিনার থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর শুরু হয় প্রাক্তন শিক্ষক, ছাত্র ও বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আবদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর