1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মঙ্গলের বুকে রহস্যময় ডোনাট আকৃতির শিলা

  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৫১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

মার্স রোভার পারসিভারেন্স লাল গ্রহের বুকে রহস্যময় ডোনাট আকৃতির শিলা আবিষ্কার করেছে। নাসা অনুসারে ২০২০ সালের জুলাই মাসে লঞ্চ করা মার্স পারসিভারেন্স রোভারটি গ্রহের ২৮ মাইল-প্রশস্ত জেজেরো ক্রেটারে জীবনের লক্ষণ আছে কিনা তা অনুসন্ধান করে চলেছে। রোভারটি মঙ্গল মিশনের মাধ্যমে লাল গ্রহের বুক থেকে শিলা এবং মাটির রেগোলিথ বলা হয়) নমুনা সংগ্রহ করে চলেছে। নমুনা সংগ্রহের সময়েই মঙ্গলের বুকে ধরা পড়েছে রহস্যময় ‘ডোনাট’। আসলে মঙ্গল গ্রহের এই “ডোনাট” হল সুপারক্যাম রিমোট মাইক্রো-ইমেজার দ্বারা ক্যাপচার করা জেজেরো ক্রেটার ব-দ্বীপ থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত একটি বড় শিলা।

অ্যারিজোনার স্কুল অফ আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশনের সহকারী গবেষণা বিজ্ঞানী জিম রাইস বলেছেন, গবেষক দল রোভারটিকে ডোনাট-আকৃতির শিলার কাছাকাছি যেতে দেয়নি, তাই এর সঠিক মাপ এবং উৎস অজানা। ১৪ জুন প্রথম পাথরটি বিজ্ঞানীদের নজরে আসে। এই শিলা কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে নানারকম অনুমান রয়েছে। রাইস বলছেন, “এটি একটি উল্কাপিন্ড হতে পারে, তবে সে ব্যাপারে আমি ১০০% নিশ্চিত নই।

এটি বলার কারণ হল, আমরা যে অঞ্চলে আছি সেখানে প্রচুর পাথর দেখতে পাচ্ছি যেগুলি বেশ ফাঁপা আকৃতির।

“এই অঞ্চলের সাধারণ শিলাগুলি হল পাললিক বেলেপাথর যা সম্ভবত কয়েক বিলিয়ন বছর পুরানো। বিজ্ঞানীদের অনুমান, এই পাথরগুলি নদী চ্যানেল নেরেটভা ভ্যালিস দ্বারা বন্যার মাধ্যমে হয়তো এসেছিলো। নদীপথ সম্ভবত অন্য এলাকা থেকে ডোনাট আকৃতির পাথর নিয়ে এসেছে বলে মনে করেন রাইস। শিলাটি ২৫ সেন্টিমিটার বড়, তবে ঠিক কতটা বড় তা অজানা।

তিনি আরও যোগ করেছেন যে আবহাওয়ার কারণে এটি ক্ষয়প্রাপ্ত হওয়ার আগে ডোনাট আকৃতির শিলাটি হয়তো আরো বড় ছিলো। বায়ু ধীরে ধীরে যে কোনও ছোট গর্ত বা গহ্বরকে বড় করতে পারে।

এসইটিআই ইনস্টিটিউটের একজন সিনিয়র গ্রহ বিজ্ঞানী প্যাসকেল লি বলেছেন, মঙ্গল গ্রহে উল্কাপাতের অতীত রেকর্ড দেখে তিনি মনে করেন শিলাটি একটি উল্কা হতে পারে। এই ক্ষেত্রে, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল মারফত শিলাটি ক্ষয় পেয়ে ডোনাট আকৃতির রূপ নিয়ে থাকতে পারে। এটাও সম্ভব যে শিলাটি একটি বড় গ্রহাণুর প্রভাবে মঙ্গলের বুকে আছড়ে পড়তে পারে, যাকে ইজেক্টা ব্লক বলা হয়। ‘ডোনাট’ একমাত্র শিলা নয় যা লাল গ্রহে পাওয়া গেছে। ২০১৪ সালে, নাসার Opportunity রোভার একটি ছোট শিলা দেখেছিল যা বাইরের দিকে সাদা, ভেতরটা লাল রঙের অনেকটা জেলি ডোনাটের মতো।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর