1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

বিশ্বকাপজয়ী মার্টিনেজ’র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

মাত্র ১১ ঘণ্টার বাংলাদেশ সফরে এস ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এই সংক্ষিপ্ত সফরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (৩ জুলাই) দুপুরে সাক্ষাৎকালে শেখ হাসিনাকে অটোগ্রাফসহ আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে ঢাকায় পা রাখেন এই তারকা। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

মার্টিনেজকে বাংলাদেশে আনার মূল আয়োজক ফান্ডেড নেক্সট। এর আগে সকালে ফান্ডেড নেক্সটের প্রগতি সরণীর কার্যালয়ে যাওয়ার পরই মার্টিনেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। এ সময় পলকের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই ছেলে।

ফান্ডেড নেক্সটের অফিসে মার্টিনেজকে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি।

বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর