1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কেশবপুরে সাংবাদিক মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারীকে গ্রেফতারের দাবীতে যশোরে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২৭ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি::

বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার আয়োজনে জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যা প্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার বিকালে যশোরের কারবালা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার বিকালে যশোরের কারবালা সড়কে মানববন্ধন করেছে বাংলাদশ প্রেসক্লাব যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম নূরুল আমীন, কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস আর সাঈদ, অভয়নগর শাখার সভাপতি আশরাফুল আলম লিপু, মণিরামপুর শাখার সভাপতি অমিতাভ মল্লিক, শার্শা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ।

বক্তরা অবিলম্বে বাংলাদশ প্রেসক্লাব কেশবপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর