1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

রাস্তায় ব্যবসায় রাখা ইটের আঘাতে প্রাণ গেল ট্রলি চালকের

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছায় ব্যবসায় রাখা ইটের ধাকায় প্রাণ গেল শহিদুল ইসলাম (৪৫) নামে এক ট্রলি চালকের। শনিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নে কালিদাশপুর এলাকায় রাস্তার রাখা ইটের আঘাতে গুরুতর আহত হলে তাকে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা সিটি মেডিকেলে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শহিদুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের শাকদাহ গ্রামের মৃত আ: গণি সরদারের ছেলে এবং দু’ শিশু সন্তানের জনক।

স্থানয়িরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার চাঁদখালী ইউনিয়ের কালিদাশপুর গ্রামের মৃত আনার গাজী ছেলে প্রভাবশালী খোকন গাজী রাস্তার উপর ইট রেখে ব্যবসা করে আসছেন। ইতোপূর্বে স্থানীয়ভাবে তাকে রাস্তার উপর থেকে ইট সরাতে বললেও তিনি কর্ণপাত করেননি।

মৃত শহিদুলের ভাইপো মাহামুদুল হাসান জানান, ট্রলি নিয়ে তার চাচা চারা মাছ কিনতে পাইকগাছায় যাওয়ার পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে অন্য আরেকটি ট্রলিকে সাইড দিতে গিয়ে রাস্তার উপর স্তুপকারে রাখা ইটে ধাক্কায় সে গুরুত্বর আহত হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের লোকজন বলেন, রাস্তার পাশে স্তুপকারে রাখা ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।

ইট ব্যসায়ী খোকন গাজী রাস্তার উপর ইট রাখার কথা স্বীকার বলেন, তার (শহিদুল) হায়াত ও পর্যন্ত ছিলো। যদিও পরে ঘটনাস্থল থেকে ইট সরিয়ে নেওয়া হয়েছে।

তালা-কলারোয়া সংসদ সদস্য অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ এ মর্মান্তিক মৃত্যুতে সোমবার শহিদুলের বাড়িতে গিয়ে শোক প্রকাশ ও এর আগে রোববার মৃতের জানাযায় অংশগ্রহণ করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর