1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিএনপিসহ হাজার হাজার জনতা সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী : উপহার দিলেন খেলার সামগ্রী পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার

পাইকগাছায় সামাজিক বনায়নের উপকারভোগীরা হয়রানির শিকার!

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনাঃঃ

কপোতাক্ষের খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী-কাটিপাড়ার প্রায় ৬ কি:মি: এলাকায় গড়ে তোলা বনায়ন প্রকল্পের কেয়ারটেকার প্রকল্প এলাকা নিজের রেকর্ডীয় জমি দাবি করে উপকারভোগীদের হয়রানি করছেন বলে অভিযোগ করা হয়েছে।

উপজেলার রাড়ুলী কলেজিয়েট থেকে শালিখার ব্রীজ পর্যন্ত কপোতাক্ষ নদ তীরের প্রায় ৬ কিলোমিটার এলাকায় সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়ন করেন সেখানকার ৪৫ জন উপকারভোগী। ২০১৫ সালে সরকারী নীতিমালা অনুযায়ী বনবিভাগের সাথে উপকারভোগীদের চুক্তিপূর্বক তারা এ বনায়ন সৃজন করেন।

সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি আজগর আলী বলেন, কপোতাক্ষ নদ খননের পর গড়ে উঠা চরভরাটে এলকার প্রায় ৬ কিলোমিটার এলাকায় বনবিভাগের সাথে চুক্তিভিত্তিক তারা নিম, বাবলা, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে বনায়ন করেন। যার কেয়ারটেকার হিসেবে তারা স্থানীয় সুন্দর আলীকে নিযুক্ত করেন।

তবে সুন্দর আলী প্রায়ই কাউকে না জানিয়ে প্রচুর পরিমাণ গাছ কেটে নেয়। এনিয়ে উপকারভোগীদের সাথে তার বিরোধ দেখা দেয়। ঘটনায় বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক মামলা পর্যন্ত করতে বাধ্য হন তারা। এসব মামলা সুন্দও জেলও খাটেন।

পক্ষান্তরে সুন্দর আলী উপকারভোগীদের বিরুদ্ধে বনায়ণ এলাকা তার রেকর্ডীয় জমির মালিকানা দাবি করে ইতোমধ্যে স্থানীয় রাড়ুলি ইউপি চেয়ারম্যান ও থানায় অভিযোগ করেন।

যার পরি প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সার্ভেয়ার দ্বারা মাপ-জরিপপূর্বক বনায়ন এলাকা সরকারের ভিপি তালিকাভূক্ত জমি বলে প্রতিবেদন দেন। সেক্ষেত্রে আবেদনকারীর রেকর্ডীয় সম্পত্তির সাথে কোন মিল নেই।

উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন, সরকারী চরভরাটি জায়গায় সামাজিক বনায়ন করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপকারভোগীদের গাছের ডালপালা কর্তনপূর্বক বনায়নের ঘনত্ব কমিয়ে তদস্থলে তালের চারা রোপনের জন্য লিখিত নির্দেশ দিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর