1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে দর্শকদের নাচানাচিতে ভূমিকম্প সৃষ্টি

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফটের একটি কনসার্টে দর্শকদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের প্রভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল।

গত ২২ থেকে ২৩ জুলাই সিয়াটলের লুমান ফিল্ডে কনসার্ট করেন সুইফট। তার গানে মাতোয়ারা দর্শকরা যখন নাচছিলেন তখন সেখানকার মাটি কেঁপে ওঠে। একজন ভূকম্পবিদ জানিয়েছে, ওই সময় যে কম্পন সৃষ্টি হয়েছিল সেটি ২ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পের সমান।

জ্যাকি ক্যাপলান-অরবাখ নামের এ ভূকম্পবিদ বলেছেন, ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল সুইফটের ভক্ত অথবা সেখানকার সাউন্ড সিস্টেমের কারণে।

এর আগে ২০১১ সালে আমেরিকান ফুটবলের একটি ম্যাচে দর্শকদের উল্লাসের প্রভাবে সিয়াটলে ভূকম্পন হয়েছিল। টেইলর সুইফটের কনসার্টটি সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে।

ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক জ্যাকি ক্যাপলান-অরবাখ সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, আমেরিকান ফুটবলের ম্যাচটিতে দর্শকদের উল্লাসে যে কম্পন হয়েছিল আর সুইফটের কনসার্টে যে কম্পন হয়েছিল; এ দুটির মধ্যে কম্পনের মাত্রার পার্থক্য হলো ০ দশমিক ৩। তবে সুইফটের কনসার্টের সময় হওয়া কম্পনের শক্তি দ্বিগুণ ছিল।

তিনি আরও বলেছেন, ‘আমি কনসার্টের দুই রাতের তথ্য নেই এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্য করি এগুলো সিগন্যালের একই প্যাটার্নের ছিল।’

সিয়াটলে টেইলর সুইফটের দুই রাতের কনসার্টটি উপভোগ করেছেন ১ লাখ ৪৪ হাজার মানুষ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর