1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ আটক ৮

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুরসহ ৮ জনকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে  আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ আগস্ট) রাতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-৬-এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযান চালানো হয়। দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) ও শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি।

পরে দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ৬ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর