1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে টঙ্গীবাড়ী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত
munsigang-11105

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশব্যাপী চুরি,ডাকাতি,ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার বেশনাল চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেশনাল চৌরাস্তা থেকে শুরু হয়ে কামারখাড়া বাজারে এসে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বাসের মধ্যে ধর্ষন,শহিদ মিনারে ফুল দিতে গিয়ে শিশু ধর্ষণ, মায়ের সামনে মেয়ে ধর্ষণ, ভাইয়ের সামনে বোন ধর্ষণ,স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে এই কি তাহলে আমাদের ২৪ এর স্বাধীনতা।

প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা আরো বলেন,চুরি, ছিনতাই, ডাকাতি,ধর্ষণ বেড়েই চলছে অথচ প্রশাসন শান্ত। পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ বেতন তুলছে আর বাসায় বসে বসে খাইতাছে আর ঘুমাইতাছে। তারা আরো জানায়,৫ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা দিনাদিন বিঘ্নিত হচ্ছে। এজন্য প্রশাসনের কাছ থেকে কঠিন জবাবদিহিতা চাই। প্রশাসনের কাজ কি শুধু থানায় বসে চা পান করা। আর এই সরকার যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা আবারো রাজপথে নামবো বলে হুশিয়ারি দেন।

দিঘিরপাড় ছাত্র-সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি আব্দুল আলিম,সাজিদ ইসলাম,সাইফুল ইসলাম হিমেল খান,আনন্দ,সোহাগ শেখ সহ দিঘিরপাড় ও কামারখাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর