1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ! কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব :আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী দা.বা. শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’-চিফ প্রসিকিউটর কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাইকগাছায় মাদক কারবারিসহ আটক ৭,সামারি ট্রায়ালে ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত
saedpur-train-17910
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৩টা ৫৫ মিনিটে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনাটি ঘটেছে।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রাত ৩টা ৫০ মিনিটে সৈয়দপুর রেলওয়ে এসে স্টেশনে পৌঁছে। এরপর পাঁচ মিনিটের যাত্রা বিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। সৈয়দপুর স্টেশন থেকে আনুমানিক ৩০০ গজ যাওয়ার পর পরই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রী আবদুর রাজ্জাক (৫৫) অসাবধানতাবশতঃ চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় এবং বাম হাত ও বাম পায়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে আশেপাশে থাকা লোকজন তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবদুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহপাড়ার মৃত. সফিয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয় প্রামাণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের স্বজনদের সুত্র জানায়,তিনি তাঁর অসুস্থ পুত্র সারোয়ারকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর