1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

অসহায় শীতার্তদের মাঝে প্রফেসর ডা. নজরুলের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত
soyedpur-5110

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ালেন প্রফেসর ডা.মো. নজরুল ইসলাম।

বরাবরের মতো এবারও ঢাকা থেকে ছুটে এসে প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) শহরের উপকন্ঠ ঢেলাপীর এলাকায় নির্মাণাধীন টাওয়ার এক্স, চাঁদভানু কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ওইসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজী বিভাগের প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম তার ব্যক্তিগত অর্থায়নে কেনা শীতবস্ত্র শীতার্তদের হাতে তুলে দেন।

এ সময় তাঁর কন্যা ডা. নুসরাত বিনতে নজরুল, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সবিয়া বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান মমতাজ মিন্টু ও আলহাজ্ব মো. মাহবুব আলম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার, সাংবাদিকসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম জানান,চিকিৎসা সেবার পাশাপাশি অন্যান্য মানবসেবার অঙ্গীকারে তাঁর নামেই প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফঅর) ট্রাস্ট গঠন করেছেন। ওই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ওই ট্রাস্টের উদ্যোগে এবারও শীত মৌসুমে শীতবস্ত্র নিয়ে অসহায় ও গরিব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ওইদিন সৈয়দপুরের বিভিন্ন এলাকার সহস্রাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে ডা. নজরুল তাঁর বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর