1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ঢেউটিন ও অর্থের চেক প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পঠিত
saedpur-16234
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এবং কামারপুকুর ও খাতামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ঢেউটিন ও পাঁচটি পরিবারকে ২৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ওই ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আব্দুল মাবুদ, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. জাহেদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে সৈয়দপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নিয়ামতপুর ভজে পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে দুই বান্ডিল করে ১০ বান্ডিল ঢেউটিন, কামারপুকুর ইউনিয়নের চারটি পরিবারকে সাত বান্ডিল ঢেউটিন ও ২১ হাজার টাকার চেক এবং খাতামধুপুর ইউনিয়নের একটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়।

তবে পৌর এলাকার নিয়ামতপুর ভজে পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ঢেউটিন প্রদান করা হলেও ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলে ওই সব পরিবারকেও অর্থের চেক বিতরণ করা হবে বলে সুত্রটি জানায়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ গভীর রাতে সৈয়দপুর শহরের নিয়ামতপুর ভজে পাড়ায় অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়।

এছাড়াও সম্প্রতি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরুত ধুলিয়া গ্রামে দুইটি পরিবার এবং কামারপুকুর ইউনিয়নে চারটি পরিবারের বাড়িঘরসহ সব কিছুই আগুনে পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর