1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আজ বঙ্গবন্ধু’র মাতা শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১০৫ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৩১ মে)। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। শেখ সায়েরা খাতুন ১৯৭৫ সালের ৩১    মে ইন্তেকাল করেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া আসবেন প্রধানমন্ত্রী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন। পরে বাদ যোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন তিনি। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক সফর বলেও জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি শেষ হবার পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আগামী ৩১ মে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘেœ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর