1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় পাস করলেন মা পৌর প্যানেল মেয়র সাবিয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৭ বার পঠিত
Saidpr-Nilphamari-9268

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


শিক্ষার কোন বয়স নেই। ইচ্ছা থাকলেই সব সম্ভব। আর এমনটি করে দেখিয়েছেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিয়া সুলতানা। তিনি ৪৮ বছর বয়সে মেয়ে মাহরুফা শাহ মৌহিনীর সাথে এসএসসি পরীক্ষা দিয়ে সফলতার সাথে পাস করেছেন।

রবিবার (১২মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মা ও মেয়ের এমন সাফল্যের সংবাদে প্রশংসায় ভাসছেন তারা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর শুভাকাক্সক্ষীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখও করাচ্ছেন।

পৌর প্যানেল মেয়র সাবিয়া সুলতানা এবার সৈয়দপুর শহরের আসমাতিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন। তিনি জিপিএ – ৩.৬৪ পয়েন্ট পেয়ে এসএসসি পাস করেছেন। তাঁর মেয়ে মাফরুহা শাহ মৌহিনী এবার পরীক্ষা দেয় সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে। সে জিপিএ -৩.৫০ পেয়ে পাস করে।ফলাফলে দেখা যায়, মা সাবিয়া (প্যানেল মেয়র) মেয়ের চেয়ে বেশি জিপিএ পেয়েছেন। মঙ্গলবার (১৪ মে) এ বিষয়ে কথা হয় সৈয়দপুর পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পৌর প্যানেল মেয়র সাবিয়া সুলতানার সাথে।

৪৮ বছর বয়সে এমন সাফল্যের বিষয়ে কথা হলে তিনি বলেন, শিক্ষার কোন বয়স নেই। ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। তাঁর নিজের আগ্রহে এবং পরিবারের সকলের অনুপ্রেরণায় পড়াশোনা শুরু করেন তিনি। জনপ্রতিনিধি হওয়া সত্বেও অবসর সময়ে পড়ালেখা করেছেন। এতে সহযোগিতা পেয়েছেন সকলের। সাবিয়া সুলতানা বলেন, প্রায় ৩২ বছর আগে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সংসার জীবনে তাঁর তিন মেয়ে স্কুল ও কলেজে পড়ালেখা করছে। তাঁর মা রাজিয়া সুলতানা ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর। মায়ের মৃত্যুর পর উপ নির্বাচনে জনগণের ভালবাসায় বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হই। পরে ২০২১ সালে আবারও সৈয়দপুর পৌরসভার নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হই। এরপরে পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে
যায় আমার। সিদ্ধান্ত নেই পড়ালেখা করার। এমন আগ্রহেই আসমতিয়া দাখিল মাদরাসায় (ভোকেশনাল) ভর্তি হই। আল্লাহর অশেষ রহমতে দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছি। তিনি সকলের দোয়া চেয়ে বলেন আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে লেখাপড়া চালিয়ে যাবো।

এ প্রসঙ্গে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী বলেন, পড়ালেখার কোন বয়স হয় না। এজন্য নিজের ইচ্ছা থাকলে যে কোন বয়সে পড়ালেখা শুরু করা যায়। তিনি বলেন প্যানেল মেয়র সাবিয়া সুলতানাই একজন উদাহরণ। তাঁকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হবেন।

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, সাবিয়া সুলতানার এমন সাফল্যে আমরা আনন্দিত । পৌর পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর