1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭১ বার পঠিত
soyedpur-9488

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

শ্রদ্ধা ও ভালবাসায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।

রবিবার (১৭ মার্চ) শহরের নয়া বাজারস্থ প্রতিষ্ঠানটির হল রুমে পালন করা হয় দিবসের নানা কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে ছিল রচনা, হামদ্ নাত, কেরাত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল। সকালে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। দিবসের তাৎপর্য তুলে ধরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনায় অংশ নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন কলেজের সিনিয়র প্রভাষক আলমগীর সরকার,প্রভাষক মাসুদুজ্জামান,ইয়ামিন আরাফাত ও স্কুল শাখার সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের শিক্ষার্থী লাডলী খাতুন। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযেগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ হাবিবুর রহমানসহ অন্যান্যরা। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকে দেয়া হয় বিশেষ পুরস্কার। শেষে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার শিক্ষকৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানায় আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা।

এদিকে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজেও নানা কর্মসূচি পালন করা হয়েছে দিবসটি। এ উপলক্ষে ওই প্রতিষ্ঠান চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। সহকারি শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য বলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান, সহকারি অধ্যাপক ফারুক আহম্মেদ, প্রভাষক আখতারুজ্জামান সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারি শিক্ষক রেজা মাহমুদ প্রমুখ।

এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিবৃন্দ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।

এদিকে দিবসটি উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজারী হাট স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হয় নানা কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর