1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

আপনারা ধানের শীষে ভোট দিবেন — মো. মহিউদ্দিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পঠিত
munsigang-13420
  • লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে নেতাকর্মীরা সুপারমার্কেট, জমিদারপাড়া, কাচারি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

এ সময় মো. মহিউদ্দিন উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। দোকান, রাস্তা ও পথচারীদের মাঝে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিছিল একের পর এক এসে কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে।

লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত হোসেন মানু, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানা, শহর যুবদলের সদস্যসচিব রায়হান কবির প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর