1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা কয়রায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সম্পত্তির লোভে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত
dumuriya-17891
  • ​শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় কৃষির আধুনিকায়ন ও ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষে ‘ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেড’-এর আয়োজনে এক দিনের এক জমজমাট ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১১টায়) ডুমুরিয়া উপজেলার শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির বরিশাল রিজওনাল সেলস ম্যানেজার মো. মিঠুন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শেখ মাহতাব হোসেন।

​এছাড়াও সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলার এরিয়া সেলস ম্যানেজার সোহেল রানা, মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ প্রমুখ।

​প্রধান অতিথি (মো. মিঠুন মোল্লা, বরিশাল রিজওনাল সেলস ম্যানেজার) বলেন আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের দোরগোড়ায় মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং স্থানীয় ডিলার ও ব্যবসায়ীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা।

ডুমুরিয়া একটি কৃষিনির্ভর জনপদ। এখানকার মাটি ও কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। আমরা চাই আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সঠিক বালাইনাশক ও সারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ফসলের দ্বিগুণ ফলন নিশ্চিত করতে। আজকের এই সম্মেলন আমাদের সেই পথচলাকেই আরও গতিশীল করবে।”

dumuriya-17892

​সভাপতি (মো. মনিরুজ্জামান, প্রোপাইটার, মেসার্স কৃষি ভান্ডার) বলেন ​“আলহামদুলিল্লাহ, কৃষকরা এখন অনেক সচেতন। তারা মানহীন পণ্যের বদলে মানসম্মত ও আস্থার প্রতীক পণ্যগুলো ব্যবহার করতে চায়। ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের পণ্যগুলোর গুণগত মান ভালো থাকায় কৃষকদের মাঝে এর চাহিদা দিন দিন বাড়ছে। এ ধরনের ব্যবসায়িক সম্মেলন আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয় এবং মাঠপর্যায়ের ব্যবসায়ীদের পারস্পরিক দূরত্ব কমিয়ে আনে।”

​এরিয়া সেলস ম্যানেজার (সোহেল রানা) বলেন ​“দেখুন, সঠিক তথ্য সময়মতো কৃষকদের কাছে পৌঁছানো খুব জরুরি। অনেক সময় অজ্ঞতার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। আমাদের মার্কেটিং অফিসার ও কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। এর সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখালেখি ও প্রচার কৃষকদের সচেতন করতে এবং নকল বা ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।”

​আয়োজন শেষে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভবিষ্যতে কৃষকদের সেবায় এমন আরও কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর