1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

আপনি জিতে গেছেন হাদি : ইরফান সাজ্জাদ

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত
osman-hadi-dp-1570
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হারিয়ে শোকাচ্ছন্ন দেশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়েছে।

এদিকে শহীদ হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। হাদির দাফন সম্পন্ন হওয়ার পর ফেসবুকে ইরফান সাজ্জাদ লেখেন, ‘আপনি জিতে গেছেন হাদি। বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে।’

ইরফানের কথায়, ‘বছরের পর বছর রাজনীতি করা কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?’

ইরফান সাজ্জাদ তার পোস্টে হাদির ত্যাগ ও আদর্শকে সম্মান জানিয়ে বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার আর দেশের কল্যাণের জন্য। তিনি হাদির বিজয়ের কথা উল্লেখ করে লেখেন, ‘আবার বলি, আপনি জিতে গেছেন হাদি। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’

উল্লেখ্য, ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’। প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর